কাউন্সিলর সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

কক্সবাজার প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখলসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান। এর আগে রবিবার রাতে সদর উপজেলার ঝিলংজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সাহাব উদ্দিন পৌরসভার আলীরজাহাল এলাকার মো. হোছাইনের ছেলে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আত্মগোপন করেন তিনি।

ওসি ফয়েজুল আজিম নোমান বলেন, ‌কাউন্সিলর সাহাব উদ্দিনের নামে হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি মামলা আছে। তার বিরুদ্ধে কতটি মামলা আছে, তার তথ্য সংগ্রহের কাজ চলছে। এরপর আদালতে হস্তান্তর করা হবে। প্রয়োজনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিনের নেতৃত্বে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। ৫ আগস্টের পর সাহাব উদ্দিন ছোট ভাই ইমরান সিকদারের ছত্রচ্ছায়ায় এলাকায় সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। ইমরান সিকদার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের