সেন্টমার্টিনে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন

টেকনাফ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০০:২৭ আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০০:২৭

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে ‘পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে স্থানীয় বাসিন্দা জোবাইর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধন করা হয়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে টেকনাফ থেকে জাহাজ চলাচল শুরু ও লক্ষাধিক মানুষের জীবিকা বাঁচিয়ে রাখার দাবি জানানো হয়েছে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্যে করে স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আলম বলেন, ‘এমন উদ্যোগ গ্রহণ করবেন না, যাতে দ্বীপবাসী ক্ষতিগ্রস্ত হয়। এই দ্বীপ নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। কারও কাছে এই দ্বীপ বিক্রি করতে দেওয়া হবে না। এই দ্বীপ এখানকার বসবাসকারীদের। দ্বীপে আমরা আছি, আমরা থাকবো।’

তিনি আর বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে কিছু করার আগে, দ্বীপ ঘুরে যান। কোনও উদ্যোগ নেওয়ার আগে দ্বীপবাসীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত। দ্বীপে পর্যটকরা যদি রাত্রিযাপন করতে না পারে, তাহলে  দেশি-বিদেশি পর্যটকরা সেন্টমার্টিন বিমুখ হবেন। তাই সরকারের উচিত দ্বীপে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা না দেওয়া। এখানে দুই হাজার পরিবারের সাড়ে দশ হাজার লোক বসবাস করে, তাদের কথা ভাবা উচিত। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনও স্টেকহোল্ডারদের দ্বীপে ঢুকতে দেওয়া হবে না।’

দ্বীপের বাসিন্দা নুর আলম বলেন, ‘দ্বীপে পর্যটক আসা যাবে কিন্তু রাত্রিযাপন করা যাবে না এই সিদ্ধান্তের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। একজন উপদেষ্টা দ্বীপবাসীকে নিয়ে বৈষম্য তৈরি করছেন। আমরা এই উপদেষ্টার পদত্যাগ চাই। ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্বীপবাসীর বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবেন, সেটি আমরা বাস্তবায়ন করতে দেবো না।’

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে দ্বীপে পরিবেশ রক্ষার নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও ২৫ টাকাও খরচ করা হয়নি। এই টাকার হিসাব না দেওয়া পর্যন্ত দ্বীপে এই উপদেষ্টাকে ঢুকতে দেওয়া হবে না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নুর আলম আরমান, ইসহাক মাহামুদ চৌধুরী, মৌলভী আবদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নুর আহমেদ, স্থানীয় বাসিন্দা শাহীন, আলী হায়দার, জিয়াউল হক জিয়া প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সোশ্যাল মিডিয়া ফিডে ঝড় তুলবে আবুধাবির এই ১০ ফটোস্পট
পর্যটন এলাকায় নিরাপদ হোটেল বাছাই করবেন যেভাবে
সমুদ্র পেরোলেই প্রাচীন গুহার রাজ্য, কোথায় এই ‘গুহার শহর’?
সর্বশেষ খবর
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
চার এনবিএফআইয়ের আমানত ফেরতের উদ্যোগ, পিপলস লিজিংয়ের কী হবে
চার এনবিএফআইয়ের আমানত ফেরতের উদ্যোগ, পিপলস লিজিংয়ের কী হবে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
কূটনৈতিক মঞ্চে ক্ষমতা কি হারাচ্ছেন ট্রাম্প?
কূটনৈতিক মঞ্চে ক্ষমতা কি হারাচ্ছেন ট্রাম্প?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ