‘আমরা যদি পরিবর্তন করে দিয়ে যেতে না পারি, তবে দেশটা শেষ হয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ অক্টোবর ২০২৪, ১৮:২৬আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৮:২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘আমরা অনেকদিন ক্ষমতায় থাকতে আসিনি, পরিবর্তন করতে এসেছি। আমরা যদি পরিবর্তন করে দিয়ে যেতে না পারি, তবে এই দেশটা শেষ হয়ে যাবে। আমরা যদি মর্যাদা নিয়ে বাঁচতে চাই, তবে এই অগ্রযাত্রায় প্রত্যেককে সহযোগী হতে হবে।’ 

সম্প্রতি দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চট্টগ্রামের ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’র অনুদান প্রদান ও মতবিনিময় সভায় শনিবার (১২ অক্টোবর) দুপুরে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘খাতুনগঞ্জ বাণিজ্যের হৃৎস্পন্দন। ব্যবসা-বাণিজ্য চট্টগ্রামের মানুষের মানস গঠনের সঙ্গে জড়িয়ে আছে। এখানকার মানুষ ব্যবসার অভিযাত্রী, বিশ্বের বিভিন্ন বন্দরে প্রথম অভিযান শুরু করেছিল। কাজেই কী পদক্ষেপ নিলে অব্যবস্থাপনা দূর হবে, সে বিষয়ে আমাদের জানাবেন। আমরা সমস্যাগুলো আপনাদের মতো করে সমাধানের চেষ্টা করবো। যেকোনো উপায়ে খাতুনগঞ্জের ঐতিহ্য ফেরাতে হবে।’ 

চট্টগ্রাম চেম্বারে বৈষম্য ও অব্যবস্থাপনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম চেম্বার কাদের শাসন করার কথা, বিগত দিনে কারা শাসন করেছিল। অথচ এটি ব্যবসায়ীদের সংগঠন। সেজন্য বাণিজ্যে কোথায় বৈষম্য ও অব্যবস্থাপনা আছে, তা ব্যবসায়ীদেরকেই খুঁজে বের করতে হবে। কোনও ব্যক্তি বা সরকারের একার পক্ষে এটি সম্ভব নয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা-বাণিজ্যে আমূল সংস্কার হয়ে যাবে।’

উন্নয়নে বৈষম্য ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে আপনারা কেউ দেখেছেন? অথচ ঢাকা-চট্টগ্রাম সড়কের পরিস্থিতি আমাদের উন্নয়নের কোন এক গভীর খাদে নিপাতিত করেছে, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। চট্টগ্রামের কর্ণফুলী টানেল কার নির্দেশে, কাদের জন্য করা হয়েছে, তা গভীরভাবে বিশ্লেষণ করে দেখলে অনেক কিছুই জানতে পারবো আমরা।’ 

খাতুনগঞ্জের ব্যবসায়ী আবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

/এএম/
সম্পর্কিত
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
চট্টগ্রামে গণপরিবহন সংকট: বিআরটিসির ৭২ বাস থাকলেও সেবা পাচ্ছে না নগরবাসী 
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ