ত্রিপুরায় ফ্যাসিবাদের দোসররা জমায়েতের চেষ্টা করছে: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ২১:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২২:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের রূপকার খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা খবর পেয়েছি, কুমিল্লার পার্শ্ববর্তী সীমান্ত ত্রিপুরাতে ফ্যাসিবাদের দোসররা জমায়াতের অপচেষ্টা করছে। আমরা কুমিল্লা থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, ফ্যাসিবাদের দালাল যারা রয়েছে- ছাত্রলীগ, যুবলীগ টোকাই লীগ বাংলাদেশের কোথাও পুনর্বাসনের অপচেষ্টাকে সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে কুমিল্লা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল টাউনহল মাঠে আয়োজিত সমাবেশ ও মশাল মিছিলের শুরুতে তিনি এ কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার ব্যানারে সমাবেশ ও মিছিলটি আয়োজন করা হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা জানেন, বিগত সময় কুমিল্লার মানুষ খুনি বাহারের (কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার) ত্রাসের রাজত্বে ছিলেন। ব্যবসায়ী, হাসপাতাল ও রাস্তার ফুডকার্টেও চাঁদা দিতে হয়েছে। বাহার গং কুমিল্লার মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা কুমিল্লাবাসী বাহারসহ ফ্যাসিবাদ ব্যবস্থাকেই বিলুপ্ত করে দিয়েছি।’

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিব হোসেনসহ আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা।

এর আগে শনিবার নোয়াখালীতে এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ‘কুমিল্লার একটি স্থানে নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলের আওয়ামী লীগ নেতারা একত্রিত হচ্ছেন সভা করার জন্য। ভারতের আগরতলায় তারা একটি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। সেই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়, শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে আমাদের দেশের গোয়েন্দাদের কাছে তথ্য আছে।’

শনিবার সন্ধ্যায় ‘ভাষা সাহিত্য চর্চা একাডেমি’ নোয়াখালীর আয়োজনে ‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি