ব্যাংক কর্মকর্তাকে আত্মহত্যার প্ররোচনা, ৪ সাংবাদিক কারাগারে

রায়পুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ২০:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২০:১৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক রবিনকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটক রামগঞ্জ উপজেলার চার সাংবাদিককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

গ্রেফতার সাংবাদিকরা হলেন- জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায় দিন), জাকির হোসেন সুমন (সমকাল) ও সাকায়াত হোসেন জাহাঙ্গীর (মানবকণ্ঠ)।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে নিহত রবিনের স্ত্রী শাহনাজ আক্তার রিমু বাদী হয়ে রামগঞ্জ থানায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। এদিকে রবিনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামছে না স্বজনদের।

নিহত ব্যাংক কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার তাহের আহম্মদ পাটওয়ারী বাড়ির মোস্তফা কামালের ছেলে।

নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী শাহনাজ আক্তার রিমু দাবি করেন, অভিযুক্তরা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে রবিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। ঘটনার দিন ওই টাকার জন্য তারা তাকে চাপ দেন। এ চাপ সহ্য করতে না পেরে তিনি বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। অভিযুক্তদের হুমকি-ধমকির কারণেই ঘটনাটি ঘটেছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জানা গেছে, রবিবার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে রবিন মারা যান। এ ঘটনায় রাতেই অভিযুক্তদের আটক করা হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। 

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, ব্যাংক কর্মকর্তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় চার সাংবাদিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের