পোকাসহ বেগুন রান্না করায় কুটুমবাড়ী রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২৪, ২০:০৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২০:০৪

চট্টগ্রাম ওয়াসায় অবস্থিত ‘কুটুমবাড়ী’ রেস্তোরাঁয় পোকাসহ বেগুন রান্না করাসহ নানা অভিযোগে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক নাসরিন আক্তার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আজ চট্টগ্রাম ওয়াসা এলাকার কুটুমবাড়ী রেস্তোরাঁয় এবং খুলশী আবাসিক এলাকার ২ নম্বর রোড কোরিয়ান রেস্টুরেন্ট-খুলশী হিল-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানা অভিযোগে এ দুই প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।’

এর মধ্যে ওয়াসা এলাকায় অবস্থিত ‘কুটুমবাড়ী’ রেস্তোরাঁয় দেখা যায়, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত ও  প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এমনকি মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণের পাশাপাশি এ রেস্তোরাঁয় পোকাসহ বেগুন রান্না করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে কুটুমবাড়ী রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে সতর্ক করা হয়।’

এরপর নগরীর জাকির হোসেন রোডের খুলশী আবাসিক এলাকার ২ নম্বর রোডের খুলশী হিলসংলগ্ন ‘কোরিয়ান রেস্টুরেন্ট-খুলশী হিল’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সংস্থাটি। সেখানে মেয়াদোত্তীর্ণ পণ্য, খাবার ও খাবার তৈরির বিভিন্ন সস ও অন্যান্য উপাদান ব্যবহারের জন্য ফ্রিজে সংরক্ষণ করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি