ফুটবল খেলা শেষে অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২২:১১আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২২:১১

ফুটবল খেলার পর পুকুরে গোসল শেষে অসুস্থ হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তারেক সিয়াম (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলার পর পুকুরে গোসল শেষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের নিজ কক্ষ ৩০৭ নং রুমে গেলে অসুস্থ হয়ে পড়েন সিয়াম। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিয়াম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায় বলে সহপাঠীরা জানান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক জানান, সন্ধ্যায় হঠাৎ দেখলাম অসুস্থ অবস্থায় তাকে মেডিকেল সেন্টার ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শুনলাম, তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান সিয়ামের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার গ্রামের বাড়ি নড়াইলে হওয়ায় আমরা তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। তাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার
নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে নাহিদ-মুদ্দাচ্ছির
সরকারি গাড়িতে চড়ে নিয়োগ পরীক্ষা দিতে এলেন উপদেষ্টার এপিএস
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে