ব্যাংক থেকে ১০ কোটি টাকা নিয়ে ফেরত দেননি জাতীয় পার্টি নেতা, পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ নভেম্বর ২০২৪, ১৮:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৮:২৯

এসবিএসসি ব্যাংকের (সাবেক-সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড) ১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। 

আদালত সূত্র জানিয়েছে, চলতি বছরের ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে এসবিএসসি ব্যাংক আগ্রাবাদ শাখা অর্থ ঋণ আদালতে জারি মামলা করা হয়। আর দুই বছর আগে অর্থ ঋণ আইনে মামলা হয়।

মামলায় মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মাহমুদুল ইসলাম চৌধুরীকে বিবাদী করা হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা মাহমুদুল ইসলাম বর্তমানে নগরের ২৭/এ পাঁচলাইশ আবাসিক এলাকায় বসবাস করেন। 

আদালতের আদেশে বলা হয়, ঋণের বিপরীতে কোন স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। এই মামলা হওয়ার প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও কোন পাওনা পরিশোধ করেনি। বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে বাধ্য করার প্রয়াস হিসেবে মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করা হলো।

আদালত সূত্র জানায়, মাহমুদুল ইসলাম চৌধুরী মেসার্স হাসান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামে ২০১৬ সালে ছয় কোটি ৪৯ টাকা ঋণ নেন। ঋণ পরিশোধ করার জন্য দুইবার পুনঃতফসিল করলেও তিনি কোনও ঋণ পরিশোধ করেননি। বর্তমানে সুদসহ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা।

১৯৮৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মনোনীত মেয়র ছিলেন। 

/এফআর/
সম্পর্কিত
তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী