কুমিল্লায় ফেল থেকে পাস ৯৩ জন

কুমিল্লা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ২২:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২২:৩৩

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৯৩ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ২০২ জনের।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লার ওয়েবসাইটে এই পুনঃমূল্যায়নের ফল প্রকাশ হয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এইচএসসি ২০২৪ সালের ফল প্রকাশ হয়। এর আগে, ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয় ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ২১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর মোট ৫৮ হাজার ৮২৬টি উত্তরপত্র নিরীক্ষণ করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান বলেন, বোর্ডের নিয়মিতই আবেদন গ্রহণ এবং পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে। ২০২৪ সালের ফলাফলের পুনঃনিরীক্ষণের ফলাফল আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম