চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৭:১৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২২ জন সরকারি এবং দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। 

সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে চলতি বছর তিন হাজার ৮৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৪, নারী এক হাজার ৮৯ এবং শিশু ৭১২ জন।’

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫, নারী ২১ এবং শিশু চার জন। আক্রান্তদের মধ্যে মহানগরে দুই হাজার ৫০৩ এবং জেলার অন্যান্য স্থানের এক হাজার ৩৬২ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন লোহাগাড়ায় ২১২ জন। এ ছাড়া সীতাকুণ্ডে ২০০, রাউজানে ১৬৪, সাতকানিয়ায় ১৫৭, পটিয়ায় ৯৪, চন্দনাইশে ৮৫, বাঁশখালীতে ৮০, কর্ণফুলীতে ৬৩ ও হাটহাজারীতে ৬০ জন।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী