মেঘনার ডুবোচরে মিললো তিমি, চলছে উদ্ধারকাজ

নোয়াখালী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০২ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির তিমি। পরে কোস্টগার্ড গিয়ে তিমিটিকে নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চরআতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে তিমিটির।

বিষয়টি নিশ্চিত করেছেন কন্টিনজেন্ট কমান্ডার কোস্টগার্ড হাতিয়া পেটি অফিসার মো. খালিছুর রহমান। তিনি বলেন, ‘আমরা নদীতে টহল দেওয়ার সময় দেখি একটি তিমি জেলেদের দড়িতে বাঁধা পড়েছে। আর আমরা এটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দিলে সেটি আবার কিনারে চলে আসার চেষ্টা করে।‘

তিনি আরও জানান, ‘এটি বড় প্রজাতির যে নীল তিমি রয়েছে তার একটি বাচ্চামাত্র। আকারে অনেক বড়। এরা ঘোলা পানিতে বসবাস করতে পারে না। যেহেতু এরা পরিষ্কার পানিতে থাকে তাই এটাকে দ্রুত রেসকিউ সেন্টারে নেওয়া উচিত। এদিকে তিমিটির গায়ে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।’

এ বিষয়ে জেলা মৎস্য অফিসার ফাহাদ হোসেনের বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে ৩-৪ রকমের তিমি পাওয়া যায় আমাদের সমুদ্রে। হয়তো খাবারের খোঁজে তীরের দিকে চলে এসেছে। এটিকে গভীর পানির দিকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া উচিত।’

এদিকে, তিমিটিকে দেখতে সাধারণ মানুষের ভিড় জমে নদীর তীরে। অনেককে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতে দেখা গেছে। অনেককে সেটির সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রুশ 'গুপ্তচর তিমির' মৃত্যু
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
সর্বশেষ খবর
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার