রুশ 'গুপ্তচর তিমির' মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৩

রুশ গুপ্তচর হিসেবে পরিচিত বেলুগা প্রজাতির একটি তিমি মারা গেছে। শনিবার (১ সেপ্টেম্বর) নরওয়ের দক্ষিণ-পশ্চিমে হাভালদিমির নামক প্রাণীটির মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

নরওয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনআরকে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে রিসাভিকা উপকূলে তিমিটির মৃতদেহ খুঁজে পায় দুই জেলে।

অলাভজনক প্রতিষ্ঠান ‘মেরিন মাইন্ড’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘হাভালদিমির আর দশটা বেলুগা তিমির মতো সাধারণ নয়। সে মানুষ ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্কের অন্যতম এক প্রতীক।’

নরওয়েজীয় ভাষায় তিমিকে বলা হয় ‘হাভাল’। এর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের অংশ জুড়ে দিয়ে বেলুগাটির নামকরণ করা হয়েছে। ২০১৯ সালে নরওয়ের উত্তর উপকূলে তিমিটিকে প্রথম দেখা যায়। তার দেহে ক্যামেরা আটকানোর একটি খোপে ‘সেইন্ট পিটার্সবার্গের সরঞ্জাম’ শব্দগুচ্ছ খোদাই করা ছিল। এতে ধারণা তৈরি হয়, তিমিটি ‘গুপ্তচর’ হিসেবে কাজ করতো।

অবশ্য এ বিষয়ে মস্কো কোনও মন্তব্য করেনি। 

 

/এসকে/
সম্পর্কিত
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সর্বশেষ খবর
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার