মেঘনায় নৌকাডুবির ঘটনায় মামা-ভাগনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২

নোয়াখালী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। তাদের সঙ্গে থাকা দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া আব্দুল হাশেম (৫০) বুড়িরচর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে ও মো. জুয়েল (২৭) একই এলাকার মো. মোস্তফার ছেলে। তারা সম্পর্কে আপন মামা-ভাগনে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি।

শুক্রবার ভোরে ডুবোচরে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জন সাঁতার কেটে তীরে ওঠেন। ৪ জন উঠতে পারেননি। পরে স্থানীয়রা গিয়ে নৌকায় থাকা দুই জনের লাশ উদ্ধার করেন। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনও নিখোঁজ রয়েছেন।

এই ঘটনায় মৃত জেলেদের গ্রামের বাড়ি বুড়িরচরের কালিরচরে মাতম চলছে। প্রায় সহস্রাধিক মানুষ এসে ভিড় করেছেন সেখানে।

এই বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইতোমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারের সঙ্গে কথা বলেছি। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান