যারা খুনিকে আশ্রয় দেয় তারা বন্ধু হতে পারে না: শিবির সেক্রেটারি

কুমিল্লা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ভারত নাকি আমাদের বন্ধুরাষ্ট্র। যারা ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়েছে, নির্বিচারে মানুষ খুন করেছে, যার হাতে মানুষের রক্ত লেগে আছে সেই খুনিকে আশ্রয় দেয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। যারা সুযোগ বুঝে শুকনোর সময় পানি আটকে রাখে আর পানির সময় বাঁধ ছেড়ে দিয়ে বন্যা দেয় তারা আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে না।’

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে যুব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

জাহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি করেনি। রাজনীতির নামে জাহেলিয়াত ও ফ্যাসিবাদ কায়েম করেছিল। ক্ষমতায় এসেই শেখ হাসিনা ৫৭ জন চৌকস সেনাকর্মকর্তাকে হত্যা করেছিল। শাপলা চত্বরে আলেমদের নির্বিচারে খুন করেছে। জুডিশিয়াল কিলিংয়ের নামে জামায়াতের নেতাদের নির্যাতন করে খুন করেছে। হাজার হাজার ভাইদের গুম করেছে। প্রশাসনকে বারবার বলার পরেও তারা গুম হওয়া ভাইদের খোঁজ দিতে পারছে না। ১৭ বছর ফ্যাসিবাদ সরকার ও তার লোকজন জামায়াত নেতাকর্মীসহ দেশের মানুষকে রাতে ঘুমাতে দেয়নি।’

তিনি বলেন, ‘কিন্তু হাসিনা একটি ভুল করেছিল। সে ইতিহাস পড়েনি। নমরুদ, ফেরাউনের ইতিহাস পড়েনি। তাদের মতো শেখ হাসিবারও পরিণতি হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা নামক ফেরাউনও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘যারা সীমান্তে আমাদের অসংখ্য নিরপরাধ মানুষকে খুন করেছে। তারা বন্ধু হতে পারে না। তাদের দেশের ভুয়া মিডিয়া বলে আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রীতি নেই। কিন্তু তারাই বাবরি মসজিদ ভেঙেছে। তারাই মুসলমান ভাইদের মারছে। সংখ্যালঘু নির্যাতন করছে তারাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ ছাড়া জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী