কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তলিয়ে গেছে ২ পর্যটক

রাঙামাটি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ দুই যুবকের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)।

নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। তার খালাতো ভাই হলো আরেক নিখোঁজ কিশোর প্রিয়ন্ত দাশ।

সঙ্গে থাকা তাদের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। এরপর দুই জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন তলিয়ে যায়।

তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত আছেন

কাপ্তাই থানার ওসি মাসুদ ঘটনাস্থলে এসে জানান, নিখোঁজ দুই যুবককে উদ্ধারে কাজ চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের