জাহাজে সাত খুন: চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

চাঁদপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৯

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে সারা দেশের মতো চাঁদপুরেও কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা।

এদিকে, এই ঘটনার পর থেকে চাঁদপুর নৌরুটে সব ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

জাহাজে যারা হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে, গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফান ৭ দিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে চাঁদপুর নৌপুলিশ।

এর আগে, বৃহস্পতিবার শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে কর্মবিরতি কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকাণ্ডে মাস্টারসহ ৭ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে তেল, গ্যাস, বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করবে।

দাবি আদায় না হওয়ায় পর্যন্ত এ কর্মসূচি সফল করতে বাংলাদেশ নৌযান শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সংঘর্ষের পর কর্মবিরতিতে ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা
বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
মানুষের জীবন বাজি রেখে ধর্মঘট করা যায়?
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত