বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে আহত গৃহবধূ

বান্দরবান প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১৪:১২ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:১২

বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্ত‌দের গুলিতে উমেপ্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ির তারাছা ইউপির ক্ষেমাগ্রীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত উমেপ্রু মারমা বান্দরবান পৌরসভার বালাঘাটা রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার রোমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের রুমা সীমান্তবর্তী ক্ষেমাগ্রীপাড়া এলাকায় জুমঘরে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে উমেপ্রু গুলিবিদ্ধ হন। খবর পেয়ে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে এনে ভর্তি করায়।

তারা আরও জানান, উমেপ্রু মারমা বান্দরবানে বসবাস করলেও তার বাবার বাড়ি ক্ষেমাগ্রীপাড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ডিউটি অফিসার শুভ্র দে জানান, গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক