স্বাস্থ্য সহকারীর বাসা থেকে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ২২:০৫ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:০৫

সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরার দেবহাটা থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ (ওসি) ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করা হয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। ইতিমধ্যে তার নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে।

ওসি জানান, দেবহাটা থানার পাশে সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি ও তার স্বামী অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক