রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ নেতার পদ স্থগিত

রাঙামাটি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৫

চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সভাপতি ওমর আলীসহ ৯ নেতাকর্মীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি। রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করাসহ দলের নীতি ও আদর্শপরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর উদ্দিন, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, কাচালং কলেজ ছাত্রদলের সদস্যসচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের দলীয় সকল পদ-পদবি স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীকে পৃথক চিঠি এবং অপর আট জনকে আরেকটি চিঠির মাধ্যমে এই স্থগিতাদেশ প্রদান করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে সুনাম ও শৃঙ্খলা নষ্ট করায় আপনাদের সকল পর্যায়ের দলীয় পদ-পদবি ও কার্যক্রম গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এই সময়ে আপনি/আপনারা কোনও প্রকার দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও দলীয় পদ-পদবি ব্যবহার করতে পারবেন না।

স্থগিতাদেশের চিঠি

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও অভিযুক্ত অপর ৮ নেতার বিরুদ্ধে অবৈধ সিগারেট, বাজার ফান্ড, পৌর টোল, বালুমহাল দখল, মানুষকে জিম্মি করে টাকা নেওয়া, ঠিকাদারি কাজ বন্ধ করে চাঁদা আদায় করা, রাতের আঁধারে বিভিন্ন বাগানের গাছ কেটে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ ছাড়া বিষয়টি নিয়ে উপজেলার নেতাকর্মীরাও জেলা বিএনপিকে লিখিত অভিযোগ প্রদান করেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, বাঘাইছড়ি উপজেলা বিএনপির অভিযোগ ও বিভিন্ন পত্রপত্রিকার সংবাদের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৯ নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যাদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তারপরই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
সর্বশেষ খবর
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নরওয়ের জার্সি নিয়ে হাহাকার
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নরওয়ের জার্সি নিয়ে হাহাকার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন