বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সরই ইউনিয়নের দুর্গম লিংপুংপাড়া থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়।

সেনাবাহিনী ও পুলিশের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে তাদের ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃতরা ভালো আছেন। নিরাপত্তা বাহিনী থেকে জানানো হয়েছে, অপহৃতদের উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি খামার বাগানে হানা দিয়ে ৭ কাঠশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। মুক্তিপণ বাবদ ৭ লাখ টাকা দাবি করে পরিবারের কাছে।

অপহরণের যারা শিকার হয়েছিলেন কাঠশ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। এ ছাড়া অপর দুই জনের নাম জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক