আখাউড়া সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে আখাউড়া উপজেলার মালদারপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে বিজিবি টহল দলের সদস্যরা ২ হাজার ২১টি ভারতীয় শাড়ি এবং ৩৬৬টি থ্রি-পিস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে।

এ ব্যাপারে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনও ধরনের চোরাই মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবির সদস্যরা তৎপর রয়েছেন। এরই ধারাবাহিকতায় বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চোরাই মাল জব্দ করা হচ্ছে। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সরাইল ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি