ক্রীড়াঙ্গন জেলা পরিষদে হস্তান্তর না হওয়ায় সন্তু লারমার অসন্তোষ

রাঙামাটি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৯

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা বলেছেন, ‘১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি আলোকে ক্রীড়াঙ্গন জেলা পরিষদের কাছে থাকার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত সরকার ক্রীড়াঙ্গন জেলা পরিষদের কাছে হস্তান্তর করেনি। ক্রীড়াঙ্গন জেলা পরিষদের কাছে হস্তান্তর এখানকার ক্রীড়ামোদি মানুষের অন্যতম দাবি। অনেক সীমাবদ্ধতার মধ্যেও পার্বত্য অঞ্চলের তরুণরা খেলাধুলার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেরে আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির সন্তু লার্মা বলেন, ‘পার্বত্য অঞ্চলের অনেক খেলোয়াড় জাতীয় দলে দেশের জন্য খেলেছে। যার মধ্য দিয়ে তারা দেশ ও পার্বত্য এলাকাকে বিশ্বের কাছে পরিচিত করেছে।’

তারুণ্যের উৎসব উপলক্ষে প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে আট দল অংশ নেয়। এতে সকালে শিরোপা চাকমা ও পনি চাকমার দল চ্যাম্পিয়ন হয়। বিকালে ফুটবল খেলায় ফুরোমন হিল বনাম বড়গাঙ কিংসের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফুরোমন হিল ১-০ গোলে বিজয়ী হয়। সেরা খেলোয়াড় হয়েছেন সময় জয় তঞ্চঙ্গা, সেরা গোল রক্ষক জনি মারমা, সেরা খেলোয়াড় হয়েছেন বিজয় শান্তি চাকমা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি