চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, ‘রবিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন মামলার আসামি।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসবিরোধী ও দণ্ডবিধি আইনে এক বা একাধিক মামলা রয়েছে।’
এর মধ্যে কোতোয়ালি থানার অভিযানে কানিজ ফাতেমা লিমা (৪০), মো. শাহাদাৎ হোসেন অনি (২৪), শুভ মল্লিক (২৯), ওসমান গনি রনি (২৮), মো. সুরুজ (২০); বাকলিয়া থানার অভিযানে ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুর মোহাম্মদ (৫৫), মো. খোরশেদ আলম (৪৫), মো. মিজবাহ হোসেন জিফাত (২৫), হাবিবুর রহমান জুয়েল (২৭); সদরঘাট থানার অভিযানে সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম (২৯), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক (৩৫); বায়েজিদ বোস্তামী থানার অভিযানে থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল বাতেন (৪৩), মো. হারুন অর রশিদ ধ্রুব ওরফে জনি (৩০), মো. মুন্না (২১), মো. ইকবাল (২১); চকবাজার থানার অভিযানে সাজু বিশ্বাস (২৪), সাইফুল ইসলাম (১৯); পাঁচলাইশ থানার অভিযানে মো. ফয়েজ সিকদার (২২), সৈয়দ মো. আশরাফুল হক সিফাত (২২), সৈয়দ মো. আসাদুল হক আসাদ (১৯); চান্দগাঁও থানার অভিযানে মো. মুরাদ মিয়া (৩৮), রতন মিয়া আরজু (৪২); হালিশহর থানার অভিযানে মো. রাজ্জাক আশরাফি রাজ (৩২); ডবলমুরিং থানার অভিযানে ডবলমুরিং থানার স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. গোলাম শরিফ তুষার (৩৪), মো. তোফাজ্জল হোসেন (৩৯), মো. ইমরান (৩২), মো. শফিউল আলম (৪৯), ইফরাত নুর (২৫), মো. খোকন (৩৯), প্রিয়ামণি (১৯), নাহিদা মনি (১৭); বন্দর থানার অভিযানে মো. নয়ন (৩০); খুলশী থানার অভিযানে খুলশী থানার যুবলীগের সহসভাপতি মো. সুমন (৩৪), মো. আব্দুল মান্নান (৫৫); আকবরশাহ থানার অভিযানে নাজীম উদ্দিন (৩৪); ইপিজেড থানার অভিযানে শওকত ইসলাম (২৬); বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি বিপ্লব কুমার দাস প্রকাশ মাটি (৩৭); পতেঙ্গা মডেল থানার আসাামি মো. ওমর আলী (২৮) ও কর্ণফুলী থানার অভিযানে ইসলামিয়া কলেজ চট্টগ্রামের নিষিদ্ধঘোষিত সংগঠনের সহ-সম্পাদক মো. রাকিবসহ (২৪) সর্বমোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়।








