জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না: সালাউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার এই সরকারের নেই। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির দাফনও হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। কাজেই আওয়ামী লীগ আর হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার কোনও অধিকার নেই।’

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করেছে কক্সবাজার জেলা বিএনপি। জনসভায় যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এসে যোগ দেন দলের নেতকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি