বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক লক্ষ্মীপুরের মঞ্জু

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটিতে লক্ষ্মীপুরের সন্তান এম জে এইচ মঞ্জুকে আহ্বায়ক করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল অনুমোদিত এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুলতান সর্দার বাড়ির নুরুল ইসলামের ছেলে ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী এম জে এইচ মঞ্জু, সদস্যসচিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আতিক শাহরিয়া।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৩১ জন, যুগ্ম সদস্যসচিব ২৬ জন, সংগঠক ২০ জন এবং সদস্য ১৭ জন।

লক্ষ্মীপুরের সন্তান এম জে এইচ মঞ্জু বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব ও হাসিনা পতনের একদফা দাবিতে ঢাকা শহরে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেতৃত্ব প্রদান করেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সমন্বয়ে ৬ মাসের জন্য সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আশা করি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের