চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৭ সদস্যের কমিটি ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯

চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম পাটওয়ারীকে।

এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে ২৩ জন। চাঁদপুর সরকারি কলেজের সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জুবায়ের ইসলাম আসিফসহ যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে ২৫ জনকে। মুখ্য সংগঠক একজন, যুগ্ম মুখ্য সংগঠক একজন, সংগঠক ৫৭ জন, মুখপাত্র একজন, সিনিয়র সহ মুখপাত্র একজন, সহ মুখপাত্র তিন জন ও ১০১ জনকে সদস্য করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিতে চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা স্থান পেয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়কের পদ পাওয়া নাদিম পাটওয়ারী বলেন, দেশের ক্রান্তিকালীন জুলাই অভ্যুত্থানে দায়িত্ব নিয়ে আমরা ছাত্ররা রাজপথে নেমেছি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এখনও কাজ করছি। এ কমিটি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরাও কাজ করে যাবো গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে- সেজন্য চাঁদপুরবাসীসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। চাঁদপুরে আমরা সর্বস্তরের ছাত্ররা ঐক্যবদ্ধ আছি। চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমৃত্যু লড়াই করবো।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের