নোয়াখালীতে মাজারে ভাঙচুর, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬

নোয়াখালীর সদর উপজেলায় শাহ সুফি আইয়ুব আলী দরবেশের মাজারে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল লোক এ হামলা ও ভাঙচুর চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় ওরশের প্যান্ডেলসহ পুরো মাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং একটি টিনের ঘরে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সুধারাম থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালাদরাপ ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের শাহ সূফী আইুব আলী দরবেশের মাজারে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ৫৭তম ওরশ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। একই দিন বিকালে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদী জনতার ব্যানারে মাহফিল করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে সকাল থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। বিকাল সাড়ে ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে সহস্রাধিক লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা-ভাঙচুর চালায়। এ সময় নারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ উল্যাহ বলেন, মাজার মানেই ঢোল-বাদ্য বাজানো। স্থানীয় মুন্সির তালুক গ্রামের জামে মসজিদের পাশেই মাজারের অবস্থান। প্রতি বছর মাজারের ওরশের ঢোল-বাদ্য বাজনার কারণে রাতে গ্রামবাসী ঘুমাতে পারেন না। ইউনিয়নের লোকজন ও বিভিন্ন মসজিদের ইমাম-মুসল্লিরা আমার কাছে এসে ওরশ বন্ধ করার অনুরোধ জানান। আমি ওরশের আয়োজকদের চলতি বছর ওরশ না করার জন্য অনুরোধ করলেও তারা শোনেননি। বৃহস্পতিবার দুপুরে তারা ওরশ শুরু করলে এক-দেড় হাজার লোক বিকাল সাড়ে ৩টার দিকে মাজারের ওরশে হামলা ও ভাঙচুর করে।

উপজেলা সহকারী কমিশনার শাহ নেওয়াজ তানভীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছার আগেই মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে এলাকায় শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।

সুধারাম মডের থানার ওসি কামরুল ইসলাম বলেন, স্থানীয়রা মাজার ভাঙচুর করেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত থাকলেও এক-দেড় হাজার লোকের সঙ্গে কিছু করা সম্ভব ছিল না। মাজারের ওরশ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশের একটি টহল দল সেখানে ছিল। নিষেধ অমান্য করে ওরশ শুরু করলে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি
সর্বশেষ খবর
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!