সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

রিসোর্ট মালিকের তথ্যমতে, মেঘের রাজ্য সাজেকে সোমবার ভয়াবহ আগুনে ১৪০টির মতো রিসোর্ট, দোকান ও বসতঘর পুড়ে যায়।

রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ জানান, এই ঘটনার পর সর্বপ্রথম ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও খাবারের ব্যবস্থার কথা চিন্তা করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। একটি তদন্ত কমিটি করা হবে। কীভাবে এবং কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বের করা হবে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী