চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১৩:৫৯আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৩:৫৯

অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদানসহ চার দফা দাবিতে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

রবিবার (২ মার্চ) সকালে নোয়াখালীর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের ডা. এম. রহমান বাপ্পি।

এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা চিকিৎসকদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এ ছাড়া মহামান্য হাইকোর্টে চলমান একটি মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, আমরা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রদান করে আসছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আকতার উদ্দিন, ডা. আবু হানিফ, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মাজহার রাকিব ও সাজেদুল ইসলাম সৌরভ।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী