খাগড়াছড়ির লারমা স্কয়ারে আবারও আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ০৫:৩১আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৫:৩১

এ যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’। ছয় মাসের মাথায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার বাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাত  আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর দীঘিনালা জোন, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসি, টেলিকমের দোকানসহ আনুমানিক ১০টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার  কারণ জানা না গেলেও ইলেকট্রনিক শট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দীঘিনালার লারমা স্কয়ার বাজারে রাত আনুমানিক আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, সেনাবাহিনীর দীঘিনালা জোনের সেনা সদস্যরা, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তারা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরো লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়েছিল সব সম্প্রদায়ের শতাধিক পরিবার। ঘটনার ছয় মাসের মাথায় আবারও লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
দৌলতদিয়ায় বাসে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার