খেজুরের জন্য টিসিবির লাইনে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি ক্রেতাদের

রাঙামাটি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১৩:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৩:৫৭

রাঙামাটিতে টিসিবি পণ্য নিতে আসা সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর ১২টা পর্যন্ত গাড়ি না আসায় অপেক্ষা করতে হয় ক্রেতাদের।

শনিবার (৮ মার্চ) দুপুরে শহরের বনরূপা, পৌরসভা ও নিউ মার্কেট এলাকায় সরেজমিনে টিসিবি পণ্য নিতে আসা ক্রেতাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এ সময় টিসিবি পণ্য নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, ‘সকাল ৬ থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ডিলার পণ্য নিয়ে না আসায় অপেক্ষা করতে হচ্ছে। আদৌ দেবে কিনা সেটিও জানি না।’ পরে অবশ্য ১২টার কিছু পর ডিলার পণ্য নিয়ে আসে।

তাদের অভিযোগ, অন্যান্য কাজ ফেলে পণ্য নিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যারা পণ্য পেয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করে বাড়ি ফিরেছেন।

বনরূপা টিসিবি ডিলার শিবু কুমার দাশ জানান, আগে অন্যান্য পণ্যের সঙ্গে খেজুর ছিল না। আজ থেকে খেজুর দেওয়া শুরু হয়েছে। আর খেজুর চট্টগ্রাম থেকে আসতে দেরি হওয়াতে এই সমস্যা হয়েছে।

উল্লেখ্য, সরকার পবিত্র রমজান উপলক্ষে টিসিবি কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই প্রতি প্যাকেজ চার ধরনের পণ্য ৪৪৫ টাকা হারে বিক্রি করছে। প্রথম ৪০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন। আগামী ২২ মার্চ পর্যন্ত এ ট্রাকসেল কার্যক্রম চলমান থাকবে। শুক্রবার ছাড়া প্রতিদিন ৫টি করে জেলা শহরের সর্বমোট ১৫টি পয়েন্টে এই বিক্রয় কার্যক্রম চলবে।

/কেএইচটি/
সম্পর্কিত
গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, এবার মিনিবাস বন্ধ করে নতুন দাবি
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ