১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মার্চ ২০২৫, ১৪:২৭আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৪:২৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (৭০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। সোমবার (১০ মার্চ) উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সোমবার দুপুরের দিকে ওই শিশুকে তার বাড়ির পাশের পুকুরপাড় থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইউসুফ। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ লোকজন ইউসুফকে ঘর থেকে ধরে নিয়ে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, ‘ইউসুফ তার প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। রাতে তাকে গ্রামের লোকজন আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে আটক করে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ইউসুফকে আসামি করে শিশুটির বাবা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি