১৯ মামলার আসামি মনেক ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৭:৫১আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৭:৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুর্ধর্ষ ও চিহ্নিত ডাকাত সর্দার মন্নাক মিয়া ওরফে মনেককে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া-১ সিপিসি সদস্যরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বড়িকান্দিতে বিয়ে বাড়িতে গুলি চালানোর ঘটনায় আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগমের করা মামলায় মনেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ মোট ১৯টি মামলা চলমান রয়েছে। বেশ কয়েকটি মামলায় জামিন নিয়ে এতদিন পলাতক ছিল।

ওসি আরও জানান, গত ৩ ফেব্রুয়ারি নবীনগর উপজেলা বড়িকান্দি গ্রামে এক বিয়ে বাড়িতে গুলি চালানোর ঘটনায় বাবা-ছেলেসহ চারজন আহত হন। এ ঘটনায় সেলিনা বেগম মনেকসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের