২৬ মার্চের অনুষ্ঠান উপলক্ষে ভারতের ত্রিপুরায় গেলো বাংলাদেশি খাবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৫:২৬আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৫:২৬

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে ৩০০ কার্টনে করে শুকনো খাবার ও জুস গেলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব খাবার ত্রিপুরায় পাঠানো হয়। যা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে পরিবেশন করা হবে।

স্থলবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনে ২৬ মার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য একেকটি কার্টনে এক প্যাকেট চানাচুর, এক প্যাকেট লেক্সাস বিস্কুট, একটি জুস, এক প্যাকেট ডালভাজা ও এক প্যাকেট চিপস ছিল।

নির্ভরযোগ্য সূত্রটি আরও জানায়, ভারতের আগরতলায় প্রতিবছর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের শুকনো খাবার ও জুস দিয়ে আমন্ত্রিতদের আপ্যায়ন করা হবে। খাবার পাঠানোর সময় আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এসআই সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পিএস চঞ্চল দে উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে