মেঘনায় মাছ শিকারে গিয়ে আটক ১৪ জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ১৩:১৬আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৩:১৬

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় ১৪ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয় মামলায় সাত জনকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বয়স বিবেচনায় সাত জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভোর রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান।

মৎস্য বিভাগ সূত্র জানিয়েছে, অভিযানের সময় ১৪ জেলেকে আটক করা হয়। এ সময় চারটি মাছ ধরার নৌকা, পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০০ মিটার মশারি জাল জব্দ করা হয়। জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। নৌকাগুলো জব্দ রাখা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব প্রকার মাছ শিকার নিষিদ্ধ।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান