সভাস্থলের বাইরে চেয়ারে বসা নিয়ে বিএনপি কর্মীদের হাতাহাতি, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ০৮:০৯আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:০৯

কুমিল্লার চৌদ্দগ্রামে চেয়ারে বসা ও ব্যানার-ফেস্টুন আগে নেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম শহীদ জিয়াউর রহমান বীর উত্তম পৌর মিলনায়তনের বাইরে উপজেলা ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সভায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, যুবদল নেতা মো. সোলেমান, মো. খায়ের, উজ্জ্বল, শ্রমিকদল নেতা আবির, যুবদল কর্মী সবুজ, সাইফুল, মো. ইউসুফ, জনি, ইকবাল, আইয়ুব, জাকির হোসেন। আহত নেতাকর্মীরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, ‘নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে কামরুল হুদার কর্মীরা আমাকে লাঞ্ছিত করে এবং নেতাকর্মীদের ওপর হামলা করে।’

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হুদা বলেন, ‘অডিটোরিয়ামের বাইরে নেতাকর্মীরা চেয়ারে বসা ও ব্যানার ফেস্টুন আগে নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়েছে। অডিটোরিয়ামের ভেতরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি