স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১৫:৫৭আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৫:৫৭

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে পণ্য চোরাচালানের সময় মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন হ‌য়ে‌ছে। শ‌নিবা্র (২৯ মার্চ) দুপু‌রে নাইক্ষ‌্যংছ‌ড়ির চাকঢালা বিওপির ৪৪ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় এ ঘটনা ঘ‌টে।

আহত ব‌্যক্তির নাম মোহাম্মদ সালাম (৪২)। তিনি নাইক্ষ‌্যংছ‌ড়ি চাকঢালার চেরারমাঠ এলাকার মৃত আফজল মিয়ার ছে‌লে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপু‌রে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ নাইক্ষ‌্যংছ‌ড়ির চাকঢালা বিওপির ৪৪ নম্বর সীমান্ত পিলারের শূন্যলাইন। সেখান থে‌কে প্রায় ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত পুরান মাইজ্জা ক্যাম্পের আশেপাশের এলাকায় চোরাচালা‌নের সময়  আরকান আর্মির আগে থে‌কে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরি‌কের বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে। পরে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়।

সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি।’ আহত ব্যক্তি সালামকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ২১ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে শূন্যরেখার পাশে এক বাংলাদেশিসহ দুজন ও ২৬ মার্চ (বুধবার) সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারের শূন্যরেখায় মোহাম্মদ শহিদুল্লাহ বাবু না‌মে আরও একজন আহত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত