ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩৮

ফেনী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ০২:৩০আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩০

ফেনীর দাগনভূঞার তোহা বাজার ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে, আজ  (মঙ্গলবার) বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই গ্রুপের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র, লাঠি-সোঁটার বিশেষ মহড়া দেখা যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর তাৎক্ষণিক যৌথবাহিনী অভিযান চালিয়ে বাজারের বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করে।

সোনাগাজী–দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন বলেন, ‘দাগনভুঞা বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির আকবর ও ফটিক এই দুপক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন আটক করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী