কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৩ আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৩

কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার পর আতঙ্কে লাফ দিয়েছেন এক দম্পতি। এতে তারা গুরুতর আহত হন। এ সময় মায়ের কোল থেকে পড়ে আট মাসের শিশুর মৃত্যু হয়েছে। 

আহতরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাংগুর ঘোনা এলাকার আব্দুর রাজ্জাক (৩০) এবং তার স্ত্রী লিজা আক্তার (২০)। এ ঘটনায় মারা গেছে তাদের শিশুসন্তান মো. হামদান। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের লোহাগাড়া উপজেলার রশিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের 'ড' বগিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন লোহাগাড়া স্টেশনে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণ আসে। এ সময় আতঙ্কে আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার দম্পতি ট্রেন থেকে লাফ দিয়ে আহত হন। তবে লিজার কোল থেকে পড়ে শিশুসন্তানটি মারা গেছে। তারা সাতকানিয়া স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার যাচ্ছিলেন। 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত বলেন, কয়েকজন যুবক আট মাস বয়সী শিশুসন্তান ও তার বাবা-মাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে শিশুটি ঘটনাস্থালে মারা গিয়েছিল। তার বাবা-মাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. জাহেদ হোসেন বলেন, ট্রেন থেকে আতঙ্কে লাফ দিয়ে এক শিশু নিহত ও দুজন গুরুতর আহত হন। পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসি আহত: পুলিশের গাড়িতে আগুন, ২০০ কারাখানায় ছুটি
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি
আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপির নেতাকর্মী, যা বললেন অতিরিক্ত কমিশনার
পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপির নেতাকর্মী, যা বললেন অতিরিক্ত কমিশনার
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম