যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ এপ্রিল ২০২৫, ১৯:২৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯:২৭

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ব্যানার নিয়ে নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা।

ঝটিকা মিছিলের একটি ভিডিও আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মিছিলের স্থায়িত্ব ছিল ১ মিনিট ১১ সেকেন্ড।

ভিডিও ছড়িয়ে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেফতাররা হলো- মো. দিদারুল আলম (৪৩), মো. আরিছ উদ্দিন ওরফে নুরু (২৯), মো. শাহেদ (২৮), মো. জুয়েল (২৬) ও সুমন প্রকাশ বান্ডিয়া (২৫)। গ্রেফতারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঝটিকা মিছিলের ওই ভিডিওতে দেখা গেছে, মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও আবাসিক এলাকার সড়কের দিকে চলে যায়। মিছিলে একটি ব্যানার ছিল। ওই ব্যানারটিতে লেখা ছিল, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মিছিলে নেতৃত্ব ছিল চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ। মিছিলে ৮-১০ জন অংশ নেওয়া ব্যক্তিরা ছিল বয়সে তরুণ। তারা মিছিলে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’-স্লোগান দেন।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুবলীগের একটি মিছিলের ভিডিও ফেসবুকে দেখেছি। মিছিলে অংশ নেওয়া ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে মিছিলে নেতৃত্বে দেওয়া মোহাম্মদ হানিফকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। হানিফসহ বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী