দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক

চাঁদপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১১:১৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিশ্চিন্তপুর হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে ১১টা ৪০ মিনিটে নকল দেওয়ার জন্য দেওয়াল টপকে পরীক্ষার হলে প্রবেশ করতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানা পুলিশ তাকে আটক করেন। তার নাম মেহেদী হাসান (১৭)। সে নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এ সময় তার দেহ তল্লাশি করে নকলসহ একটি বিদেশি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব আরিফ উল্লাহ বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় মেহেদী হাসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব আরিফ উল্লা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ