নির্বাচনের জন্য সংস্কার জরুরি, আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১০:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১০:০৪

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু হাসিনার অর্থ পালায়নি। সবাইকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত বিচার দৃশ্যমান না। হাসিনার পরিবারের যারাই দুঃশাসন, দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই। আরেকটি হলো সংস্কার দেখতে চাই, নির্বাচনের জন্য সংস্কার জরুরি। বিচার প্রক্রিয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কারণ এদের বাংলাদেশে রাজনীতি করার কোনও সুযোগ নাই। এরা যদি ঝটিকা মিছিল করে হঠাৎ করে আসি আবার ফ্যাসিবাদ কায়েম করে তাহলে জনগণের দুর্ভোগ আছে।’

তিনি বলেন, ‘জনগণের ক্ষতি করার জন্য এরা ওতপেতে আছে। এদের যে ভুল হয়েছে, একবারও এসে জনগণকে বলেনি বরং হুংকার দিচ্ছে, ঝটিকা মিছিল করে দেখিয়ে দেবে। জনগণ তাদের সুযোগ দেবে না।’

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন বিএনপির আয়োজনে আমান উল্লাহপুর আয়েশা দাখিল মাদ্রাসায় এ প্রতিনিধি সভা হয়।

এ্যানি বলেন, ‘অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধার হয়নি। তাহলে আইনশৃঙ্খলার উন্নতি কেমন হবে। যারা ঝটিকা মিছিল করছে, তারা এসব অস্ত্র দিয়ে একটা শক্তি সঞ্চার করতে চায়। এ সুযোগ সরকার দিতে পারবে না। কারণ আমাদের আন্দোলনের ফসল হলো এ সরকার। এ জন্য এ সরকারের কাছে আমাদের দাবি বেশি। প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি, অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্র যদি উদ্ধার না হয় এ অস্ত্র আমাদের বুকে আবার ব্যবহার করবে।’

সভায় উদ্বোধক ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান, সদস্য সচিব মোখলেসুর রহমান হারুন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে