৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত সেই পাঁচ শিক্ষার্থী

রাঙামাটি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ১৬:৪২ আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৪২

খাগড়াছড়ি থেকে অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীকে বিভিন্ন দফায় মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে ব্যাপক জনরোষের মুখে কয়েক দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে নিশ্চিত হওয়া গেছে যে, এ অপহরণ ঘটনার সাথে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত।

শিক্ষার্থীদের উদ্ধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খাগড়াছড়ি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

রিবেক চাকমা বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছি শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

তবে শিক্ষার্থীরা কবে, কোথা থেকে মুক্তি পেয়েছেন সেটি জানা সম্ভব হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
দিনের আলোয় টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে ব্যবসায়ীকে অপহরণ
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
সর্বশেষ খবর
নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে নৌকাডুবি, আহত ২০ মাঝি
নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে নৌকাডুবি, আহত ২০ মাঝি
৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি
৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী