দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের পক্ষে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লা জেলা জিপি ও পিপি। সোমবার (২৮ এপ্রিল) জেলার সরকারি কৌঁসুলি জিপি মো. তারেক আবদুল্লাহ ও পিপি মো. কাইমুল হক রিংকু স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

এতে লেখা হয়, এতদ্দ্বারা কুমিল্লা জেলার সকল সরকারি আইন কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিগণকে জানানো যাইতেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনও মামলা পরিচালনা না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা গেলো।

তবে এই নির্দেশনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘নির্দেশনাটি অস্পষ্ট। কেননা সেখানে লেখা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনও মামলা পরিচালনা না করার জন্য। আসামিপক্ষের নাকি বাদীপক্ষের তা স্পষ্ট লেখা হয়নি। আশা করি, দায়িত্বশীল ব্যক্তিরা এটির সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আরেকটি বা নতুন একটি নোটিশ প্রদান করবেন।’

কুমিল্লা জেলা পিপি মো. কাইমুল হক রিংকু বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন হয়েছে। এখনও বহু মানুষ হাসপাতালে পঙ্গু হয়ে ঘুরছে। আমি শুনেছি আমাদেরই অনেক আইনজীবী আন্দোলনের ঘটনায় হওয়া মামলার আসামিদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন। তাদের মৌখিকভাবেও বলেছি। এখন তারা তাদের আত্মীয়স্বজন বলে আসামিদের পক্ষে দাঁড়াচ্ছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি