ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হওয়ার অভিযোগ দিনমজুরের

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৮:৩৮আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:৫৫

লক্ষ্মীপুরে একটি মারামারির ঘটনায় ঘটনাস্থলে না থাকলেও আব্দুস শহীদ বেছা নামে এক দিনমজুরকে মামলার আসামি করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) দুপুরে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন- মো. শাহজাহান, জোসনা বেগম ও মো. শফিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহজাহান নামে এক ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটির জেরে মারামারির সূত্রপাত ঘটলেও তাকে আসামি করা হয়। পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহীদসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করে পারুল বেগম নামে এক নারী। ঘটনাস্থল না থাকলেও শহীদকে মামলার প্রধান আসামি করা হয়। এতে গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

ভুক্তভোগী শহীদ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও পেশায় দিনমজুর।

জানা গেছে, শনিবার (১০ মে) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে বউ বাজারে মামলার বাদী পারুলদের সঙ্গে আবুল কালাম ও শফিক উল্যাদের মারামারির ঘটনা ঘটে। পারুল ও শফিকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে।

আব্দুস শহীদ বলেন, ‘ঘটনার সময় আমি চিলাদি গ্রামে ছিলাম। মারামারির খবর শুনে ঘটনাস্থল এসে দেখি কেউ নেই। মারামারি শেষ। পরে আমি বাড়িতে চলে যাই। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর জন্য মামলার আসামি করা হয়েছে। আমি ঘটনার সঙ্গে জড়িত নই।’

শাহজাহান বলেন, ‘আনিস নামে একটা ছেলে আমার মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এটি ঘটনার সূত্রপাত ছিল। এ সময় স্থানীয় শফিক উল্যা আমার পক্ষে কথা বলে। এরপরই আনিস ও তার বোন পারুলসহ লোকজন শফিকের ওপর হামলা করে। পরে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। তবে মারামারির সময় শহীদ ঘটনাস্থল ছিল না। সে অনেক পরে ঘটনাস্থল আসে।’

এ ব্যাপারে পারুল বেগমের বক্তব্য জানতে তার ছেলে ফারুক হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম বলেন, ‘ঘটনাটি শুনেছি। আদালত থেকে এখনও কোনও নির্দেশনা পাইনি।’

প্রসঙ্গত, গত ১০ মের মারামারির ঘটনায় ১৩ মে গন্ধব্যপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত ঘটনাটি আমলে নিয়ে চন্দ্রগঞ্জ থানাকে এফআইআর দাখিলের নির্দেশ দেয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের