শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১৫:২৫আপডেট : ১৫ মে ২০২৫, ১৫:২৫

লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোসলেহ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

জানা গেছে, মোসলেহ উদ্দিনের ৩ ছেলে-মেয়ে রয়েছে। গত ২৭ রমজান থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে ছিলেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, মোসলেহ উদ্দিন মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি এলাকায় তাকে গাঁজাসহ ধরে স্থানীয়রা।

নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন, ‘রাতে আমরা এক সঙ্গে ঘুমিয়েছি। রাত ১টার দিকে মোসলেহ উদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর ঘরে ফেরেনি। সকালে উঠে তাকে খুঁজতে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। চিৎকার দিলে সবাই ছুটে আসে।’ তবে কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।

শ্বশুর কামাল মাঝি বলেন, ‘ফজর নামাজ পড়ে এসে দেখি মোসলেহ উদ্দিন গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নই।’

হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
আইআইটি বোম্বের অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিহতের বাবার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার