হারিয়ানা থেকে ধরে এনে ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৬:৫২আপডেট : ২২ মে ২০২৫, ১৭:১০

কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাহিনী বিএসএফ। বুধবার (২১ মে) মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে তাদের পাঠানো হয়।

জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে ঢুকিয়ে দিয়েছে। তারা তিন পরিবারের সদস্য। তাদের ভারতের হরিয়ানা থেকে ধরে এনে আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়েছে বিএসএফ।

তারা হলেন- কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গার ক্লিনিকপাড়ার মৃত আলী হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৭) ও তাদের এক সন্তান। একই জেলার নাগেশ্বরী থানার নাগেশ্বরী গ্রামের মাহাবুবুব রহমান, তার স্ত্রী হালিমা খাতুন (২৫), তাদের মেয়ে ও ছেলে আলিফ। নাগেশ্বরী থানার নওদাপাড়া এলাকার শাহজালাল (৩৫), তার স্ত্রী মাহমুদা (৩০) ও তাদের চার সন্তান।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদেরকে বিএসএফ বাংলাদেশে পাঠায়। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান আছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা বিজিবির হেফাজতে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি