ছেলের হাতে দৃষ্টি প্রতিবন্ধী বাবা খুন

রায়পুর প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১০:২৪আপডেট : ১২ জুন ২০২৫, ১০:২৪

লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্ট প্রতিবন্ধী হযরত আলী দেওয়ানকে (৭৫) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মামুন দেওয়ান (৩৫)। বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে নিহতের বড় ছেলে শাহ আলম (৪৫) বাদী হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মেঘনা বাজার এলাকার দেওয়ান বাড়ির দৃষ্টি প্রতিবন্ধী হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। হযরত আলীর স্ত্রী নিরুদ্দেশ এবং তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মামুন ছোট। প্রায় পাঁচ বছর ধরে সে মাদকাসক্ত ও এর ব্যবসায়ী। বুধবার সন্ধ্যায় মামুন তার পিতা হযরত আলীর সঙ্গে টাকা ও খাবার নিয়ে বাগবিতণ্ডা হয়।

এর একপর্যায়ে বসতঘরের সামনে টিউবওয়েলে ছেলে মামুন ধারালো দা দিয়ে মাথার ডান দিকের অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই কৃষক হযরত আলীর মৃত্যু হয়।

এ সময় পরিবারের শিশু সদস্যরা এগিয়ে চিৎকার দিলে এলাকাবাসী মামুনকে ধাওয়া দিয়েও ধরতে পারেনি।। ঘাতক মামুনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

খবর পেয়ে রায়পুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগেই মামুন পালিয়ে যায় এবং রাত ২টায় নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য ও একই গ্রামের রোকন দেওয়ান বলেন, ছেলেটি গ্রামে মাদক সেবন ও সাঙ্গপাঙ্গ নিয়ে মাদক বিক্রি করতো। তিন মাস আগেও মাদকসহ ছেলেটিকে ডিবি পুলিশের হাতে আটক হয়। কয়েকদিন আগে তাকে তার স্ত্রী জামিন করে বাড়িতে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় হঠাৎ দৃষ্টি প্রতিবন্ধী অসহায় বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, নিহত হযরত আলী দেওয়ানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার ছেলেকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। নিহতের বড় ছেলে শাহ আলম বাদী হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ