রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাঙামাটি প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৫:১০আপডেট : ১৫ জুন ২০২৫, ১৫:১০

রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে এই ঘটনা ঘটে।

আব্দুল হাকিম একই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় আরেকটি সূত্র থেকে জানা যায়, ফুলতলি মুতিপাড়া নামক স্থানে এমএনপি ও জেএসএস-এর মধ্যে ৪-৫ রাউন্ড গুলিতে এমএনপি গ্রুপের মো. আব্দুল হাকিমের মৃত্যু হয়। তবে এই বিষয়ে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

২ নম্বর রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে কারা কেন এই ঘটনা ঘটালো তা জানা সম্ভব হয়নি।’

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমরুল হাসান বলেন, ‘আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনও তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাইনি। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো—তার তদন্ত চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
এমপির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইমাম-মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
ঘরে ঢুকে একজনকে গুলি করে হত্যা, ১০ জন আহত
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী