নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক বাড়িঘর, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি
২০ জুন ২০২৫, ০২:১৫ আপডেট : ২০ জুন ২০২৫, ০২:১৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। বৃহস্পতিবার (১৯ জুন) দিনভর বৃষ্টির সঙ্গে শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঘরে থাকা আসবাবসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হন অনেকে। 

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তেই কাঁচা ও সেমিপাকা মিলিয়ে ২১টি ঘর সম্পূর্ণ এবং ৩০টির মতো ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ওপর ভেঙে পড়ে অসংখ্য গাছপালা। উড়ে গেছে বহু ঘরের টিনের চাল। গাছ ভেঙে পড়ায় বেশ কিছু বাড়ির সীমানা দেয়ালও বিধ্বস্ত হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। ভেঙে গেছে দুটি বিদ্যুতের পিলার, ছিঁড়ে গেছে সংযোগ লাইন, ফলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। 

ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন। তবে এখনও অনেকে খোলা আকাশের নিচে রয়েছেন। তাদের জন্য জরুরি ভিত্তিতে খাবার, কাপড় ও ঘর মেরামতের সহায়তা প্রয়োজন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে এদিন বিকাল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইউএনও মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনর্বাসন ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা হবে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক